দেশে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই
গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩৪।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছয়জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ৮৬৯ জন নতুন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।
বছরের শুরু থেকে আজ পর্যন্ত ৩৬ হাজার ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা শহরের পর ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কক্সবাজার জেলায়। এই জেলায় এ পর্যন্ত ১ হাজার ৫৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৩ জন।
আরও পড়ুনঃ “১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে”





